আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায় নেই পুলিশের তৎপরতা বেড়েছে চুরি ডাকাতি ও  ছিনতাই 

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা জুড়ে নেই পুলিশের তৎপরতা।গত ৫ আগস্টের পর থেকে এই  সুযোগ কাজে লাগিয়ে, দিনের পর দিন জেলার বিভিন্ন জায়গায় চুরি  ডাকাতি, ছিনতাই ঘটনা দিন দিন বেড়েই চলেছে। পুলিশের  তৎপরতা নিষ্ক্রিয় হবার  কারণে এসব অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই জেলার বিভিন্ন জাগায় মানুষের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে।  সদর উপজেলায় সড়কের উপরে কলা গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। ভুক্তভোগীরা জানান, প্রায় ১০টি সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে চালক ও যাত্রীসহ প্রায় অর্ধশতাধিক মানুষকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল নিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার সাবগ্রাম ইউনিয়নের মানিকদাড় ব্রীজের পশ্চিমে চকঝুপু এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (২ অক্টোবর) বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীদের মধ্যে রায়হান আলী নামের এক ব্যক্তি। ভুক্তভোগী সিএনজি যাত্রী রায়হান আলী জানান  আমি শহরের সাতমাথা এলাকায় চায়ের দোকানি। রাত অবদি দোকান পরিচালনা করে প্রতি রাতেই ১২-১ টায় গাবতলী উপজেলার রানীরপাড়া এলাকায় বাড়ীতে যাই। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে সিএনজি যোগে বাসায় যাওয়ার পথে সদরের সাবগ্রাম ইউনিয়নের মানিকদাড় এলাকায় পৌঁছালে সড়কে কলাগাছ ফেলে রাখা দেখে সিএনজি থামায় চালক। এসময় সড়কের পাশে আগে থেকেই উৎপাতা  ১০- ১২জন কেউ মুখোশধারী আবার কেউ খালি মুখী লোক দেশীয় অস্ত্র হাতে আমাদের গাড়ি থেকে নামিয়ে দেশি অস্ত্রের মুখে জিম্মি করে হাত বেঁধে ফেলে। এ সময় যার কাছে যা পায় তা ছিনিয়ে নিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। ভুক্তভোগীরা আরো জানান, ডাকাত দল প্রথমে, দেশীয় অস্ত্র বড় দা, হাসুয়া আমাদের গলায় ধরে আমার কাছে থাকা নগদ ৫ হাজার টাকা ও ব্যবহৃত একটি ২৩ হাজার টাকা মূল্যের স্মার্ট ফোনসহ অর্ধশতাধিক চালক-যাত্রীর কাছে যা পায় সব নিয়ে যায়। ঘটনাস্থলের স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় চেলোপাড়া-চন্দবাইশা আঞ্চলিক এই সড়কটিতে প্রায় এমন ডাকাতির ঘটনা ঘটছে। আগে প্রতিনিয়ত পুলিশ টহল থাকায় এসব বন্ধ ছিল। কিন্তুু এখন পুলিশের তৎপরতা না থাকার সুযোগে ডাকাতদল ডাকাতি করছে নির্ভয়ে। বিষয়টি নিশ্চিত করে  বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দীন জানান  এ ঘটনায় একটি  লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করেতে ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। ওসি আরো জানান  আশা করছি খুব দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।