আজ-  ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে দারুর রাশাদ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে মাদ্রাসা ও আলেম-ওলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল «» মৌলভীবাজারে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত «» বগুড়ায় পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার «» উলুআইল বাজার সংলগ্ন মাঠে আজ প্রথমবারের মতো কুরবানীর পশুর হাটের উদ্বোধন «» প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে ইউনেস্কো–ক্রিহ্যাপের উদ্যোগ «» জাতির উন্নয়ন করতে চাইলে শিক্ষার কোনো «» রামিসার রক্তে লেখা প্রশ্ন?  (১) «» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

বগুড়ায়  ইউনিয়ন আ’লীগ নেতা গ্রেপ্তার

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়া জেলার  শেরপুর উপজেলার  বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় স্থানীয় খামারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়নাল হককে (৫৫) গ্রেপ্তার করেছেন থানা  পুলিশ। গ্রেফতারের পর  আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে বগুড়ার কারাগারে পাঠিয়েছেন বলে জানান 

 শেরপুর থানা-পুলিশ। বগুড়া শেরপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে,  গতকাল বুধবার রাত সাড়ে ৭টায় উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারখান্দি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শেরপুর থানার উপ-পরিদর্শক মো: রবিউল ইসলাম জানান  গত ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আয়নাল হক এজাহারভুক্ত আসামি। এই মামলায় স্থানীয় আওয়ামী লীগের দলীয় সাবেক দুজন সংসদ সদস্য হাবিবর রহমান ও মজিবর রহমানসহ ১৪১ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। উল্লেখ্য যে, গত ২০২৩ সালের ১৫ নভেম্বর তৎকালে দলীয় রাজনৈতিক কর্মসূচি পালনের সময় বিএনপির মিছিলে ও অফিসে হামলা, ভাঙচুর করে। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) শফিকুল ইসলাম জানান  রফিকুল ইসলামের দায়ের করা মামলা তদন্ত করে সঠিক আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তদন্তে যারা জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে শুধু তাঁদের গ্রেপ্তার করে আইনে আওতায় আনা হবে।