আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে তাল গাছের চারা রোপণ

 (বগুড়া) প্রতিনিধিঃ “রাস্তা দৃষ্টি নন্দন করে তুলতে ” ও  “পরিবেশের ভারসাম্য রক্ষা” ও প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষা পেতে শেরপুর উপজেলার শুবলি গ্রামবাসীর উদ্যোগে প্রায় ৩ কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তার দুই পাশে ৫শ টি তাল গাছের চারা রোপণ করা হয়েছে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় খানপুর ইউনিয়নের শুবলি থেকে চানপুর পর্যন্ত রাস্তার দুই পাশদিয়ে এসব চারা রোপণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন  বীর মুক্তিযোদ্ধা মো: মকবুল হোসেন, ইনকাম ট্যাক্স কনসালটেন্ট রাশেদুল ইসলাম রাশেদ, আব্দুর রাজ্জাক, ইউসুফ আলী, ওমর ফারুক, শেরপুর বালিকা উচ্চ বিদ্যালয় সহ: শিক্ষক জামিরুল ইসলাম রানা, হারুন, দুলাল মিয়া, সোহেল, আব্দুল মজিদ, সৈকত, রবিন প্রমুখ। এই বিষয়ে ইউসুফ আলী জানান  আমার বাড়িতে তালগাছ আছে, দিন দিন হারিয়ে যাচ্ছে তালগাছ। তাই পরবর্তী প্রজন্মের কথা ভেবে প্রায় ৩শ চারা গুলো সংরক্ষন করি। গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে মুক্তির জন্য আরো ২শ চারা সংগ্রহ করে রাস্তার দুই পাশে রোপন করি। রাশেদুল ইসলাম জানান, ছোটবেলায় দেখতান তালগাছে বাবুই পাখি বাসা করত। গাছ না থাকায় আর দেখা যায়না। এজন্য তালগাছের চারা রোপন করি। এবং বাঁশের খাঁচাসহ খুঁটি দিয়ে সংরক্ষণ করা হবে। ওমর ফারুক বলেন জানান  তাল গাছ থেকে একদিকে ছায়ায় আমরা বিশ্রাম নিতে পারব, বাড়ির তীরের কাজে লাগে, জ্বালানি খড়ি, তাল ও রস পাবো। এছাড়া বিভিন্ন জায়গায় দেখেছি গ্রামীণ কাঁচা রাস্তার দুই পাশে সারি সারি তালগাছের চারা রোপণ করায় রাস্তা দৃষ্টি নন্দন। পাখিরা নিরাপদ আশ্রয় পাবে, এলাকায় সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। একইসঙ্গে সড়কের মাটি ক্ষয়, ঝড়-ঝাপটাসহ প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করবে। এছাড়া স্থানীয় মানুষ এই গাছ থেকে অনেক সুবিধা পাবে।