আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকে  গণসংবর্ধনা 

 (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের চাকলা গ্রামের কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রনেতা এম আর হাসান পলাশ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গতকাল শনিবার চাকলা গ্রামের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে স্থানীয় ঈদগাহ মাঠে গণসংবর্ধনা দেয়া হয়েছে। প্রভাষক আব্দুস সামাদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লিটন, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম রতন, বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের রেজিষ্ট্রার চিকিৎসক ডাঃ শামীম হোসেন, নাড়ুয়ামালা ইউপির নব নিযুক্ত প্যালেন চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, চাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সোলেমান আলী, যুবকদের মধ্যে তরিকুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, উপজেলা ছাত্রলদলের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল আহসান ডিটল, সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তাসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও চাকলা গ্রামের সর্বস্তরের নারী-পুরুষ উপস্থিত ছিলেন। শেষে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ অত্র গ্রামের আলোকিত মানুষদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।