( প্রতীকী ছবি)
(বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলার গাবতলীতে মরিচ ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে সুলতান সরকার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুলতান সরকার ওই এলাকার মৃত সামেদ আলীর ছেলে। এ বিষয়ে বগুড়া গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আশিক ইকবাল জানান
সকালে নিজের মরিচ ক্ষেতে কাজ করছিলেন সুলতান সরকার। কাজ করার সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি আরো জানান আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।






