আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

র‌্যাব-১২, বগুড়া’র অভিযানে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার এজাহার নামীয় আসামী গ্রেফতার 

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়া জেলার শাহজাহানপুর থানাধীন আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোট মন্ডল পাড়ার ১৭টি হত্যা মামলার এজাহারনামীয় আসামী সাগর তালুকদার(৩৪), পিতা-গোলাম মোস্তফা তালুকদার, সাং-সাবরুল, তার সঙ্গী স্বপন প্রামাণিক(২৮),পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-সাবরুল হাটখোলাপাড়া ও মোঃ মোক্তার (২৮), পিতা-মোঃ আনসার আলী, সাং-সাবরুল কারিগরপাড়া, সর্বথানা-শাজাহানপুর, জেলা-বগুড়াগণ গত ২২/০৯/২৪ ইং তারিখ অনুমান ১৮.২০ ঘটিকায় মোক্তারের ব্যবহৃত মোটরসাইকেল যোগে দেসমা হোদ্দপুর গ্রামস্থ সাগর তালুকদারের পত্তন নেওয়া পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য যায়। পুকুর থেকে ফেরার সময় আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোট মন্ডলপাড়া গ্রামস্থ জনৈক মোঃ শফিকুল ইসলাম মন্ডল (৪৫), পিতা-মৃত আব্দুল গফুর এর বাড়ীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর পৌঁছা মাত্র পূর্ব হতে ওঁৎ পেতে থাকা আসামীগণ হাতে ধারালো চাপাতি, চাকু, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে উক্ত মোটরসাইকেলের সামনে এসে পথ রোধ করে এবং তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কোপানো শুরু করে। এতে সাগর তালুকদারের মাথার সামনের বাম পাশে, ঘাড়ের পিছনের অংশে, হাটুর নিচে গিরার উপরে, কোমরের ডান পাশে, পিঠের উপরে উপর্যুপরি কোপ মেরে মাথার মগজ বের করে, রক্তাক্ত জখম করে এবং মৃত্যু নিশ্চিত করে।  উক্ত মোটরসাইকেলে থাকা বাকি দুইজন মোটরসাইকেল থেকে নিচে পড়ে গেলে স্বপন প্রামাণিক এর মুখে আঘাত করে থুতনি সহ দাতের মাড়ি থেতলানো, ভাঙ্গা ও গুরুতর জখম করে। রামদা দিয়ে স্বপন প্রামাণিক এর ডান পায়ের গোড়ালির উপরের অংশে কোপ মারিয়া পায়ের গোড়ালির রগ কেটে ফেলে, হাতের বাহুর পিছনে পিঠের অংশে, চাইনিজ কুড়াল দ্বারা একাধিক বার শরীরের বিভিন্ন অংশে কাটা রক্তাক্ত জখম করে এবং সকল আসামী মিলে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রসস্ত্র দ্বারা স্বপন প্রামাণিক এর বিভিন্ন স্থানে কোপ মেরে কাটা গুরুতর জখম করে মৃত্যু নিশ্চিত করে। মোটরসাইকেলে থাকা মোক্তার ঘটনাস্থল থেকে নিজের জীবন বাঁচাতে পালিয়ে যায়। উল্লেখ্য যে, এখন পর্যন্ত মোঃ মোক্তার এলাকায় ফিরে আসে নি।  উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে গত ২৬/০৯/২৪ ইং তারিখ বগুড়া জেলার শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়, যার মামলা নং-১৬, তারিখ-২৬/০৯/২৪ ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। জোড়া হত্যাকান্ডের ঘটনায় শাজাহানপুর থানা এলাকা, বগুড়া জেলা সহ এমনকি সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকান্ডের পর থেকেই থানা পুলিশ সহ র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের লক্ষ্যে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ইং ১৮/১০/২৪ তারিখ বিকাল ১৫.৪৫ ঘটিকায় বগুড়া সদর থানাধীন কলোনী করতোয়া এলাকা হতে উক্ত মামলার ০২নং এজাহারনামীয় আসামী মোঃ পান্নু তালুকদার (৪৮), পিতা-মৃত মনসুর তালুকদার, সাং-সাবরুল হাটখোলাপাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন থেকে হত্যাকান্ডের স্বীকার সাগর তালুকদার গ্রেফতারকৃত আসামী মোঃ পান্নু তালুকদারকে পারভেজ হত্যা মামলা থেকে নাম কর্তনসহ ৩২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো। উল্লেখ্য যে, পারভেজ হত্যা মামলার ০১নং সাক্ষী ছিলো আটককৃত আসামী মোঃ পান্নু তালুকদার (পারভেজের বড় ভাই)। হত্যাকান্ডের স্বীকার সাগর তালুকদার মামলা তুলে নেওয়ার জন্য এবং ৩২ লক্ষ টাকা চাঁদা না দিলে মোঃ পান্নু তালুকদারকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিয়ে আসছিলো। এরই প্রেক্ষিতে নিজের জীবন বাঁচাতে, এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করতে প্রতিশোধ পরায়ন হয়ে এই জোড়া হত্যা কান্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। ধৃত আসামী মামলার সাজা এড়াতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।