আজ-  ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» চাল বিতরণ নিয়ে মিথ্যা অপপ্রচারে রহিমপুর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ সভা «» কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ «» কমলগঞ্জে বজ্রপাতে ৫ চা-শ্রমিক আহত «» জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির «» নওগাঁয় রায়ের গুরুত্বপূর্ণ নথি চুরি করে চাঁদা দাবি; কর্মচারীসহ গ্রেপ্তার-৪ «» শ্রীমঙ্গলে দুই চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সাংবাদিক জয়নাল আবেদীনের সংবাদ সম্মেলন «» পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীকে তমদ্দুন মজলিশের আহ্বান «» মৌলভীবাজারে দারুর রাশাদ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে মাদ্রাসা ও আলেম-ওলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল «» মৌলভীবাজারে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বগুড়ায় হত্যা মামলায় সরকারি পিপি কারাগারে

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় শ্রমিকদল নেতা হত্যা মামলায় বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সরকারি কৌঁসুলি (পিপি) আশিকুর রহমান সুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আশিকুর রহমান সুজন আওয়ামী আইনজীবি পরিষদের যুগ্ম সম্পাদক। আজ রোববার বেলা ১২টায় বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন বগুড়ার কোর্ট পুলিশ পরিদর্শক মোছাদ্দেক আলী। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে ৪ অগাস্ট বগুড়া শহরের ঝাউতলা এলাকায় নিহত হন গাবতলী পৌর শ্রমিকদলের সহসভাপতি জিল্লুর রহমান। সরকার পতনের পর নিহতের স্ত্রী খাদিজা খাতুন গত ২৪ অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৭ জনের নামে বগুড়া সদর থানায় মামলা করেন। সেই মামলায় ৫২ নম্বর আসামি ছিলেন আইনজীবী আশিকুর রহমান সুজন। বগুড়া কোর্ট পুলিশ পরিদর্শক আরও জানান আশিকুর রহমান সুজন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশে রোববার তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। তবে আদালতের বিচারক শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।#