(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় দীর্ঘ ১৭ বছর পর হতে যাচ্ছে সবচেয়ে বড় কর্মী সমাবেশ। এ উপলক্ষে আগামি মঙ্গলবার (২৯অক্টোবর) বগুড়া শহরের শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে ওই সমাবেশ অনুষ্ঠিতহবে। এতে সর্বস্তরের নেতাকর্মীসহ প্রায় লক্ষাদিক মানুষ জমায়েতের পরিকল্পনা নিয়েছে দলটি। এরইমধ্যে ওই সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয় গতকাল শনিবার (১৯অক্টোবর) দুপুরে শহরের খেজুরতলাস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজনে এক সভায় এসব তথ্য জানানো হয়। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ জানান। ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসররা কিন্তু বসে নেই। তারা দেশ ও জাতির বিরুদ্ধে নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত। এমনকি বর্তমান অন্তবর্তীকালিন সরকারকেও বেকায়দায় ফেলতে চান তারা। তাই তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। এজন্য সব ভেদাভেদ ভুলে দলকে সুশৃঙ্খল ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহবান জানান তিনি। বিএনপি নেতা হারেজ আরো জানান। বগুড়া জেলার বিভিন্ন উপজেলার দশটি ইউনিয়নের সভাপতি-সম্পাদকরা বিশাল বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে হবে। যাতে করে ওইদিন মিছিলের নগরীতে পরিনত হয় আমাদের শেরপুর উপজেলা। এই সমাবেশ থেকে আগামি জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে দলীয় নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেবেন কেন্দ্র ও জেলার সিনিয়র নেতারা। উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন। বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম হিরু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, আব্দুল মোমিন, মামুনুর রশিদ আপেল, জাহিদুর রহমান টুলু, মোস্তাফিজার রহমান নিলু, জিএম মোস্তফা কামাল, যুবদল নেতা আশরাফদ্দৌলা মামুুন, শাহবুল করিম, স্বেচ্ছাসেবকদল নেতা শাহ কাওছার কলিংস, মহিলাদল নেত্রী নাসরিন আক্তার পুটি বক্তব্য রাখেন। এছাড়া উপজেলার দশটি ইউনিয়নের বিএনপির সভাপতি-সম্পাদকসহ দলের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন। সমাবেশের আয়োজন সম্পর্কে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু জানান। আমাদের দীর্ঘ সতের বছর নেতাকর্মীরা জুলুম-নির্যাতনের মধ্যে দিনাতিপাত করেছেন। ছাত্র-জনতার গণঅভু্যুত্থানের পর সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। তাই মুক্ত পরিবেশে এই উপজেলায় স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ করার প্রস্তুতি নিয়েছি। নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে সমাবেশ সফল করতে ইতিমধ্যেই কাজ করছেন। এতে লক্ষাধিক মানুষের জমায়েত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।##






