আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায় দুই চাঁদাবাজ সহ তিনজনকে গ্রেপ্তার করেছেন  পুলিশ

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ পৌরসভা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে চাঁদা আদায়কালে দুই চাঁদাবাজ সহ তিনজনকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গত সোমবার (২১ অক্টোবর) সকাল ১১টায়  এ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন -পৌর এলাকার চকভোলাখা গ্রামের মৃত ফজলার রহমান ফজলুর ছেলে শাহিনুর রহমান ও হবিবুর রহমানের ছেলে তারাজুল ইসলাম। এ বিষয়ে বগুড়া শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, সাম্প্রতিক সময়ে  শিবগঞ্জ এলাকায় সিএনজি অটোরিকশা থেকে জোরপূর্বক অবৈধভাবে চাঁদা আদায়  সংক্রান্ত অভিযোগে থানা পুলিশ এ ব্যবস্হা নেয়।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহেআলম বলেন,  শিবগঞ্জে কোন চাঁদাবাজের স্থান নেই। বিএনপির পক্ষ থেকে সকল চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্হা নিতে প্রশাসনের প্রতি আগেই অনুরোধ জানানো হয়েছিল। ভবিষ্যতে এ উপজেলায় কেউ চাঁদাবাজি করার চেষ্টা করলে বিএনপির পক্ষ থেকে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক, জনাব,তাসনিমুজ্জামন এর কাছে জানতে চাইলে তিনি জানান।  পৌরসভার পক্ষ থেকে  রশিদ দিয়ে চাঁদা তোলার কোন অনুমতি নেই। অবৈধভাবে কেউ চাঁদা তুললে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।