আজ-  ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে দারুর রাশাদ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে মাদ্রাসা ও আলেম-ওলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল «» মৌলভীবাজারে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত «» বগুড়ায় পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার «» উলুআইল বাজার সংলগ্ন মাঠে আজ প্রথমবারের মতো কুরবানীর পশুর হাটের উদ্বোধন «» প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে ইউনেস্কো–ক্রিহ্যাপের উদ্যোগ «» জাতির উন্নয়ন করতে চাইলে শিক্ষার কোনো «» রামিসার রক্তে লেখা প্রশ্ন?  (১) «» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

বগুড়া সেনাবাহিনীর অভিযানের এক প্রতারক চক্র গ্রেফতার 

## (বগুড়া  ) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সেনাবাহিনীর অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগে জালাল হোসেন বাবু (৪৬) নামের এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তার জালাল হোসেন বাবু উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লার মৃত জাবেদ আলীর ছেলে। দুপচাঁচিয়া সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন ও কমান্ডার মোঃ সাকলাইন জানান, দীর্ঘদিন ধরে প্রতারক জালাল হোসেন বাবু নিজেকে সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ অফিসার পরিচয় দিয়ে পাশ্ববর্তী দিনাজপুর জেলার বিভিন্ন থানা এলাকায় চাকুরির প্রত্যাশী ব্যক্তিদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। এসময় সেখানে তল্লাশি করে সেনাবাহিনীর ইউনিফর্ম উদ্ধার করা হয়। পরে আইনি পদক্ষেপের জন্য আদমদীঘি থানায় তাকে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদিঘী থানার  অফিসার ইনচার্জ( ওসি)  মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।####