আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মৌলভীবাজারে নির্মানাধীন বাড়ীতে বেইজ পিলারে লাগানো রডসহ মালামাল চুরি : আদালতে মামলা দায়ের


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়ন এর নিতেশ্বর গ্রামে কাটার ব্লেড দিয়ে একটি নির্মানাধীন বাড়ীতে বেইজ পিলারে লাগানো রডসহ মালামাল চুরি করে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৯ ফেব্রুয়ারী- ভুক্তভোগী উক্ত ভূমির মালিক আব্দুল মালিক বাদী হয়ে প্রতিবেশী- আহাদ মিয়া (৩০),পলাশ মিয়া (২৭)., শিমুল মিয়া (২৫)সহ আরো অজ্ঞাতনামা ৫/৬জনকে আসামী করে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালতে মামলা (মামলা নং- সি.আর-১১২/২০২৬ইং ( সদর) দায়ের করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিখ করার জন্য মৌলভীবাজার মডেল থানার পুলিশকে নির্দেশ প্রদান করেছেন। মামলার এজাহার সুত্রে প্রকাশ- গত ৫ ফেব্রুয়ারী রাত অনুমান সাড়ে ৩ ঘটিকার দিকে ৯/১০জন লোক নব-নির্মানাধীন বাড়ীতে প্রবেশ করে। বাড়ীর ১২টি বেইজ পিলারে থাকা ৫ সুতা রড কেটে, ভিমের ৫ সুতা রডের পিঞ্জিরা, ৫ সুতা রড আট বান্ডিল, ৪ সুতা রড দুই বান্ডিল, পানির মটরসহ নির্মাধীন বিল্ডিং এর প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত করে। এ  সময় সেখানে থাকা বাড়ীর মালামাল দেখাশুনার দায়িত্বে থাকা লোক হাল্লাচিৎকার শুরু করলে উল্লেখিত লোকজন তাকে ভয়-ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার পুলিশ সরেজমিন পরিদর্শন করে।