আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায় কিশোর আলিফ হত্যা: প্রধান আসামি  রাশেদ গ্রেপ্তার

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় কিশোর আলিফ (১৬) হত্যার প্রধান আসামি রাশেদ হোসেন ওরফে ‘ডিম পোচ’ রাশেদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাশেদ হোসেন বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মন্ডলপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে। মূলত ছিনতাই করতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে আলিফকে হত্যা করা হয় বলে জানিয়েছেন বগুড়া জেলা গোয়েন্দা বিভাগের ইনচার্জ ইকবাল বাহার। এর আগে, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের নিশিন্দারা ট্যাংকের সাঁকো এলাকায় নিজ বাড়ির গ্যারেজ থেকে আলিফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহাস্থান এলাকা থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে আলিফকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে জানিয়েছে রাশেদ। গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।