আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

সিলেটে শিশু অধিকার, বাল্যবিবাহ, লিঙ্গ সমতা ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটে সোস্যাল ইনক্লুশন ও ডিসেন্ট ইম্পয়মেন্ট বিভাগের আয়োজনে “শিশু অধিকার, বাল্যবিবাহ, লিঙ্গ সমতা ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ” বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) ইউসেপ বাংলাদেশ সিলেট অঞ্চলের সম্মেলন কক্ষে ব্যবস্থাপক মোহাম্মাদ কাইউম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার।

ইউসেপ বাংলাদেশের টিম লিডার (সোস্যাল ইনক্লুশন) জনাব হাসান মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান। সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদ সচিবসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মাদ কাইউম মোল্লা ইউসেপ বাংলাদেশের কার্যক্রম, শিশু অধিকার সংরক্ষণে গৃহীত পদক্ষেপ এবং বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা সম্পর্কিত হালনাগাদ পরিসংখ্যান তুলে ধরেন। উপস্থাপনার পর অতিথিবৃন্দের সাথে বিষয়ভিত্তিক মুক্ত আলোচনায় বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা শিশু অধিকার রক্ষা, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।