আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়া নন্দীগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মিলন নামে কিশোর খুন

বগুড়া নন্দীগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মিলন নামে কিশোর খুন

 (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে তারাবীর নামাজ পড়তে গিয়ে মিলন হোসেন (১৭)নামে এক কিশোর দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল  নিজ গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মিলন বুড়ইল গ্রামের দিলবরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মিলনের ওপর হামলা চালানো হয়। তারাবীর নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে একদল দুর্বৃত্ত  তাকে লক্ষ্য করে ধারলো অস্ত্র দিয়ে ছুুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পড়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক)-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন,  হত্যাকান্ডের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মসজিদে নামাজ পড়তে গিয়ে এমন হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। এলাবাসীরা বলেন,আমাদের এলাকায় এইধরনের ঘটনা কোনদিন ঘটেনি। এই ঘটনার সাথে যারাই জরিত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।