আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মন্ত্রী আরিফুল হক চৌধুরী শনিবার দাদা-দাদীর কবর জিয়ারতে কমলগঞ্জের গ্রামের বাড়িতে আসছেন



কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা জমিদার বাড়ির কৃতি সন্তান, সাবেক সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বর্তমানে বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সরকারি সফরে তিনি নিজের জন্মভূমি কমলগঞ্জ সফরে আসছেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, আগামী শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মন্ত্রী সাবেক অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান-এর মৌলভীবাজারের বাহারমর্দনস্থ গ্রামে কবর জিয়ারত করবেন। এরপর দুপুর ১২টায় তিনি শ্রীমঙ্গলের বরুনা মাদরাসা পরিদর্শন করবেন এবং স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব পীর সাহেব মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এরপর দুপুর ২.৩ ঘটিকায় মন্ত্রী কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামে অবস্থিত তাঁর দাদা-দাদীর কবর জিয়ারত করবেন। এটি মন্ত্রীর জন্মভূমিতে একটি আবেগঘন সফর হিসেবে স্থানীয়দের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা উপস্থিত থেকে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং স্থানীয় জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করবেন।
সফর শেষে বিকেল সাড়ে ৩টায় মন্ত্রী কমলগঞ্জ থেকে সড়কপথে নিজ বাসভবন সিলেট এর উদ্দেশ্যে রওনা হবেন।
উল্লেখ্য, কমলগঞ্জের নিজ গ্রামের বাড়িতে দাদা-দাদীর কবর জিয়ারত এবং বরুনা মাদরাসা পরিদর্শনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় মহলে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। মন্ত্রীর এই সফর স্থানীয়দের মধ্যে আশা জাগাচ্ছে যে, জন্মভূমি ও স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে তিনি সরাসরি নজর দেবেন