আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

শিশু পরিবারের নিবাসীদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে-জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেছেন, সরকারি শিশু পরিবারের বাসিন্দারা আমাদের সন্তানের মতো। তারা আমাদের সমাজেরই অংশ। তিনি বলেন, তাদের জীবনমান উন্নয়নসহ সুশিক্ষায় শিক্ষিত করে দেশের মানব সম্পদে রুপান্তর করতে হবে। তারা প্রকৃত মানুষ হয়ে দেশের জন্য অবদান রাখবে বলে আমার বিশ্বাস। এজন্য সরকার তাদের সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) ইফতার পূর্বমুহুর্তে সিলেট নগরীর রায়নগর শিশু পরিবার (বালিকা) সিলেটের এতিম শিশুদের সাথে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এ কথাগুলো বলেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের সিলেট এর উপ-পরিচালক মোঃ আব্দুর রফিকের সভাপতিত্বে ও উপ-তত্ত্বাবধায়ক  জাহানারা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগন।

এসময় কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক, প্রবেষন অফিসার তমির হোসেন চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা অফিসার মুনতাকা চৌধুরী, সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, সিনিয়র সাংবাদিক গুলজার আহমদ প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগর এর কোরআন প্রশিক্ষক ক্বারী মাওলানা আতাউর রহমান।