কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শনিবার রাত ১২.০১ মিনিটে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, উপজেলা ও পৌর বিএনপি, কমলগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, এনজিও এবং নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, মাতৃভাষার অধিকার রক্ষায় রফিক, শফিক, জব্বারদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের রক্তের ঋণ শোধ হওয়ার নয়। তিনি তরুণ প্রজন্মের মাঝে ভাষা শহীদদের আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চায় সবাইকে মনোযোগী হওয়ার কথা বলেন।
দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
নোট: ছবি সংযুক্ত।
কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে ভাষা দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
২১শে ফেব্রুয়ারী মহান ভাষা দিবস উপলক্ষ্যে শনিবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লেখক-গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. মো আলমগীর হোসেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সমাজসেবক রাসেল হাসান বখ্ত, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমরেন্দ্র সেনগুপ্ত বুলবুল, নিরাপদ সড়ক চাই আন্দোলনের কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো মশিউর রহমান চৌধুরী, সহকারী শিক্ষকবৃন্দ সুবর্ণা দেব, শম্পা রানী চন্দ, তারিন সুলতানা, অসীম দেবনাথ, নিপুণ শর্মা, সনজু নাইডু, মুনিয়া মুনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
কমলগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
Catagory : সারা দেশ | তারিখ : ফেব্রুয়ারি, ২১, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ • ২০ বার পঠিত






