আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষ-  নিহত-৩

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার শাহাপুর এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। শনিবার (২১শে ফেব্রুয়ারি) মধ্যরাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, মৌলভীবাজার পৌরসভার খলাপাড়া এলাকার রেহান, পিকআপচালক রুবেল এবং সদর উপজেলার কালেঙ্গা এলাকার বাসিন্দা সিএনজি চালক আলী নূর।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গিয়াসনগরের শাহাপুর এলাকায় শ্রীমঙ্গলগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আলী নূর ও যাত্রী রুবেল মিয়া নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেহান মিয়াকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। তবে পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শ্রীমঙ্গল-ভৈরববাজার সড়কটি তুলনামূলকভাবে সরু এবং এ সড়কে প্রায়ই দ্রুতগতির যানবাহন চলাচল করে। গতি নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা না থাকায় মাঝেমধ্যে ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে। এলাকাবাসীর দাবি, সড়কে স্পিড ব্রেকার ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনসহ নজরদারি জোরদার করা জরুরি।

এদিকে নিহত সিএনজি চালক আলী নূরের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার স্ত্রী জানান,  ছোট দুই সন্তানকে নিয়ে কীভাবে চলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পরিবারটি। তারা দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও বেপরোয়া গতিতে চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। 

নিহতদের মরদেহ ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।