আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

পরিদর্শন ও রোগীদের মাঝে প্যাকেটজাত তরল দুধ বিতরণ

কমলগঞ্জে নবনির্বাচিত এমপি হাজী মুজিবের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও রোগীদের মাঝে প্যাকেটজাত তরল দুধ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং ৫০ শয্যা বিশিস্ট উপজেলা হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মাঝে প্যাকেটজাত তরল দুধ বিতরণ করেন। দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী এলঅকায় ফিরে প্রথম দিনেই তাঁর এই আকস্মিক পরিদর্শন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে। গত রোববার সন্ধ্যায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি সরাসরি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি রোগীদের মধ্যে প্যাকেটজাত তরল দুধ বিতরণ করেন।
পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন নবনির্বাচিত সংসদ সদস্য। সভায় হাসপাতালের চিকিৎসক ও নার্স সংকট, শয্যা ও আধুনিক সরঞ্জামের সীমাবদ্ধতা এবং অ্যাম্বুুলেন্স সংকটের মতো বিভিন্ন সমস্যার কথা উঠে আসে।
মতবিনিময়কালে এমপি মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘জনগণের অকুন্ঠ ভালোবাসা ও ভোটে আমি নির্বাচিত হয়েছি। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মানুষের জন্য উন্নত ও মানসম্মত আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার অন্যতম প্রধান দায়িত্ব। তিনি  দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসক ও নার্স বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং অ্যাম্বুলেন্স সংকট সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।” নবনির্বাচিত এমপি’র এমন কর্মতৎপরতা ও সেবামূলক মানসিকতাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সাধারণ মানুষ।