আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত এমপি হাজী মুজিবকে বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছা


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত এমপি মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়েছে। সোমবার বিকেলে কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।
বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী সমিতি, ধর্মীয় সংগঠন এবং পেশাজীবী সংগঠনের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা-সংস্কৃতির চর্চা, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন প্রমুখ।
সবার শুভেচ্ছা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মুজিবুর রহমান চৌধুরী বলেন, তিনি শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করবেন। তিনি বলেন, আমি কর্মের মাধ্যমে মানুষের ভালোবাসায় থাকতে চাই। এই এলাকার সাধারণ মানুষের ভালোবাসার কাছে আমি ঋণী। সেই ঋণ শোধ করতে হলে আমাকে কাজ করতে হবে।
উল্লেখ্য, মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দির সাথে ১ লক্ষ ২০ হাজার ৬৭৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন। যা সিলেট বিভাগে ১৯টি আসনের সর্বাধিক ব্যবধান। পোস্টাল ভোটসহ তিনি ধানের শীষ প্রতীকে মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭। তার নিকটতম ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।