আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়া আদমদীঘিতে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

   (বগুড়া) প্রতিনিধি:                                                      বগুড়ার আদমদীঘি উপজেলা এলাকায় ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ধুলাতইর গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩২) এবং উপর পোওতা গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ আল আমিন (২৪)। ডিএনসি, বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১২ মাস এবং অপরজনকে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া উভয়কে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযান শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই উদ্ধারকৃত আলামত ধ্বংস করেন।