আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

আসসালামু আলাইকুম,  আশা করি ভালো আছেন। প্রিয় ভাইয়া

 

দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন বরিশালে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন মাল্টি-ব্র্যান্ড স্টোর চালু করেছে।। রাজধানীর বাইরে দেশের গুরুত্বপূর্ণ আঞ্চলিক শহরগুলোতে প্রিমিয়াম ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল অভিজ্ঞতা সম্প্রসারণের লক্ষ্যে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। বিস্তারিত ও ছবি সংযুক্ত ফাইলে দেওয়া আছে। আপনার স্বনামধন্য মিডিয়ার লাইফস্টাইল পেজে সংবাদটি প্রকাশ করার বিশেষ অনুরোধ রইলো। 

ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর এখন বরিশালে

অথবা,

বরিশালে গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের আত্মপ্রকাশ

বাংলাদেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড ইল্লিয়ীন বরিশালে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন মাল্টি-ব্র্যান্ড স্টোর চালু করেছে। পাঁচ দিনব্যাপী গ্র্যান্ড ওপেনিং আয়োজনের মাধ্যমে সম্প্রতি এই স্টোরটির উদ্বোধন করা হয়। রাজধানীর বাইরে দেশের গুরুত্বপূর্ণ আঞ্চলিক শহরগুলোতে প্রিমিয়াম ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল অভিজ্ঞতা সম্প্রসারণের লক্ষ্যে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক।

নতুন এই মাল্টি-ব্র্যান্ড স্টোরটি বরিশালের ক্রেতাদের জন্য একটি আধুনিক ও প্রিমিয়াম শপিং গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখানে ইল্লিয়ীনের সিগনেচার সংগ্রহের আওতায় পুরুষ, নারী ও শিশুদের পোশাক, জুতা, সুগন্ধি ও ফ্যাশন অ্যাকসেসরিজের বিস্তৃত সমাহার পাওয়া যাবে। স্টোরটি আধুনিক ডিজাইন, আরামদায়ক পরিবেশ এবং গ্রাহককেন্দ্রিক সেবার প্রতিফলন হিসেবে মানসম্মত রিটেইল স্পেস হিসেবে সাজানো হয়েছে।

উদ্বোধনী আয়োজনে আমন্ত্রিত অতিথি, ফ্যাশনপ্রেমী ও ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন। তারা স্টোরটির পরিশীলিত পরিবেশ ও বাছাইকৃত কালেকশন সরাসরি উপভোগ করেন। উপস্থিত অতিথিরা স্টোরটির নান্দনিক পরিবেশ ও পণ্যের মানের প্রশংসা করেন এবং জানান, বরিশালে এমন একটি প্রিমিয়াম মাল্টি-ব্র্যান্ড স্টোর ফ্যাশন ও লাইফস্টাইল শপিংয়ের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে পাঁচ দিনব্যাপী আয়োজনজুড়ে ক্রেতাদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা একাধিক এক্সক্লুসিভ ‘ইন-স্টোর সারপ্রাইজ’ অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে, যা ক্রেতাদের জন্য কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তুলবে।

এ বিষয়ে ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার শাহিন আলম বলেন, “বরিশালে প্রিমিয়াম রিটেইল অভিজ্ঞতাকে নতুনভাবে তুলে ধরাই আমাদের লক্ষ্য। এই নতুন মাল্টি-ব্র্যান্ড স্টোর ও গ্র্যান্ড ওপেনিং আয়োজনের মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে চাই এবং ইল্লিয়ীন যে মান, সেবা ও ইন-স্টোর অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়, তার সর্বোচ্চ বাস্তবায়ন নিশ্চিত করতে চাই।”

গ্র্যান্ড ওপেনিং ক্যাম্পেইনটি ০১ মার্চ পর্যন্ত চলবে। এ সময় ক্রেতারা বরিশালে অবস্থিত ইল্লিয়ীনের নতুন স্টোরে ব্র্যান্ডটির সর্বশেষ কালেকশন ও বিশেষ উদ্বোধনী অফার উপভোগ করার সুযোগ পাবেন।