আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়া শাজাহানপুরে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার 

বগুড়া শাজাহানপুরে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার                                                               

(বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শাজাহানপুর উপজেলা এলাকায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মশিউর রহমান বাবু (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে উপজেলার আমরুল ইউনিয়ন এর নগরহাট পূর্বপাড়া গ্রামের আমরুল পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে বাড়ির পাশের একটি গাছে গলায় রশি পেঁচানো অবস্থায় বাবুর ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন চলছে। শাজাহানপুর থানার ওসি মো. তৌহিদুল ইসলাম জানান, নিহত বাবু কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং অল্পতেই রেগে যেতেন। এর আগে তিনি বিষপান করে হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক মতবিরোধের জেরে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন। তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।