আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায় গাঁজাসহ আটক ১

বগুড়া) প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জ উত্তর সাতশিমুলিয়া মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫.৯৪ কেজি গাঁজাসহ মোছাঃ আমেনা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। মঙ্গলবার (৩ মার্চ) জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি বড় মাদকের চালান মজুদ রাখা হয়েছে—এমন তথ্য পেয়ে ডিএনসি’র একটি দল অভিযান পরিচালনা করে। এসময় আমেনা বেগমের ব্যবহৃত খড়ির ঘরে তল্লাশি চালিয়ে একটি সাদা সিনথেটিক বস্তার ভেতর স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। এর মধ্যে একটিতে ৭.৪২ কেজি এবং অপরটিতে ৮.৫২ কেজি, মোট ১৫.৯৪ কেজি গাঁজা পাওয়া যায়। অভিযান শেষে আমেনা বেগমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ তাহিদুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এর আগে, গ্রেফতারকৃত আমেনা বেগমের স্বামী মোঃ সাজু মন্ডলকে গত সোমবার (২ মার্চ) ভোরে বগুড়ার শাহজাহানপুর থানা এলাকায় সিএনজিযোগে পাচারের সময় ১০ কেজি গাঁজাসহ আটক করে ডিএনসি’র আরেকটি দল। এ ঘটনায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে। ডিএনসি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।