আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের নিজ পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারতের পর আবেগঘন পরিবেশে সময় কাটালেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো আজ রবিবার সন্ধ্যায় নিজ জন্মভূমি কমলগঞ্জে পা রাখেন তিনি। রোববার সন্ধ্যায় উবাহাটা গ্রামে পৌঁছেই মন্ত্রী আরিফুল হক চৌধুরী তার পারিবারিক কবরস্থানে যান। সেখানে তিনি তার প্রয়াত দাদা ও দাদির কবর জিয়ারত করেন। মোনাজাতে তিনি মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শৈশবের স্মৃতিবিজড়িত ভিটায় সময় কাটান। এ সময় মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরীও উপস্থিত ছিলেন।
কমলগঞ্জে আসার আগে মন্ত্রী মৌলভীবাজার সদরে যাত্রা বিরতি করেন। সেখানে তিনি বাংলাদেশের প্রাক্তন অর্থমন্ত্রী এম, সাইফুর রহমানের কবর জিয়ারত করেন। প্রবীণ এই রাজনীতিবিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা ও উন্নয়নের কথা স্মরণ করেন।
মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উবাহাটা গ্রামসহ পুরো কমলগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় মানুষটিকে মন্ত্রী হিসেবে কাছে পেয়ে গ্রামবাসী ও স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রী এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই মাটি ও মানুষের টানেই বারবার ফিরে আসি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আমি যে অবস্থানে পৌঁছেছি, তার ঋণ শোধ করার সর্বোচ্চ চেষ্টা করব।