আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায় ৪৯৬ নারী পেলেন ফ্যামিলি কার্ড, সকালে মোবাইলে পৌঁছেছে টাকা

বগুড়ায় ৪৯৬ নারী পেলেন ফ্যামিলি কার্ড, সকালে মোবাইলে পৌঁছেছে টাকা

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নে প্রাথমিক পর্যায়ে ৪৯৬ জন নারীকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। কার্ড পাওয়ার আগেই তাদের মোবাইলে সরকারি সহায়তার টাকা পৌঁছে গেছে বলে জানিয়েছেন উপকারভোগীরা। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোপালবাড়িতে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ওই এলাকায় ৪৯৬ জনকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে মোট ৮৬৮ জন এই কার্ডের আওতায় আসবেন। কার্ড পাওয়ার পর উপকারভোগী নারীরা সন্তোষ প্রকাশ করেন। তাদের কয়েকজন বলেন, কার্ড পাওয়ার আগেই মোবাইলে টাকা পৌঁছে গেছে। এই সহায়তা তাদের পরিবারের নানা কাজে লাগবে। তারা এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, সরকারের এই উদ্যোগ প্রান্তিক পর্যায়ের নারীদের সহায়তার জন্য নেওয়া হয়েছে। ইতিমধ্যে উপকারভোগীদের মোবাইলে অর্থ পৌঁছে গেছে এবং পর্যায়ক্রমে সবাইকে এই সুবিধার আওতায় আনা হবে।

এ সময় কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন নবী সালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।