আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায় নারীসহ ২ মাদকসেবীর কারাদণ্ড

বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ জনপদে মাদকদ্রব্য সেবন, প্রয়োগ ও ব্যবহারের দায়ে নারীসহ দুই মাদকসেবীর ৪৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টায় ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান মাদকসেবীদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার নলডাঙ্গা গ্রামের খোকা মণ্ডলের ছেলে ফুল মিয়া (৩২) ও সোহরাব আলী মণ্ডলের স্ত্রী রোকেয়া খাতুন (৪১)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার নলডাঙ্গা গ্রামটি এলাকায় মাদকসেবীদের আখড়া নামে পরিচিত। ওই গ্রামে অবাধে মাদক দ্রব্য সেবন ও ব্যবসা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে ফুল মিয়া ও রোকেয়া খাতুন মাদকদ্রব্য সেবন করে প্রকাশ্যে মাতলামি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের দল সেখানে অভিযান চালিয়ে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে তাদের বিরুদ্ধে দণ্ডাদেশ দেন। ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।