আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

ইরানে মার্কিন হামলার প্রতিবাদে মৌলভীবাজারে ইসলামী চেতনা ও মানবতাবাদী পরিষদের মানববন্ধন

সালেহ আহমদ (স’লিপক):

ইসরাইল-মার্কিন অশুভ শক্তির বিরুদ্ধে ইরানে মার্কিন হামলার প্রতিবাদে ইসলামী চেতনা ও মানবতাবাদী পরিষদের উদ্যোগে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা মৌলভীবাজার দেওয়ানি মসজিদ সম্মুখে ইসলামী চেতনা ও মানবতাবাদী পরিষদ আয়োজিত মানববন্ধনে অ্যাডভোকেট ড. আবু তাহের এর সভাপতিত্বে ও খিজির মুহাম্মদ জুলফিকারের সঞ্চালনায় সাংবাদিক আব্দুস সালাম, দেওয়ান মোনাকিব চৌধুরী, সিনিয়র সিটিজেন ও সমাজকর্মী সাদেক আহমদ, ছাত্রনেতা সালমান আহমদ, মেরাজ চৌধুরী, আবু হানিফ, সাংবাদিক রাজন মিয়া, এম.এ. মুনতাকিম ইকরাম প্রমুখ বক্তব্য রাখেন।

বৃষ্টিপাত উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনের অংশগ্রহণে ইরানের ওপর মার্কিন আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী উল্লেখ করে বক্তারা এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুসলিম বিশ্বের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, বিশ্বে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকল ধরনের অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানো প্রয়োজন। মানববন্ধন থেকে বক্তারা ইরানের ওপর মার্কিন হামলা বন্ধ এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার দাবি জানান।