আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সিলেট নগরীর ২৬নং ওয়ার্ডের একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী।

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের আজীবন সদস্য, সিসিকের সাবেক প্যানেল মেয়র ও ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌফিক বক্স লিপন, আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল হক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রজমান ফয়েজ, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নাজমুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মর্তুজা বাচ্চু, সদস্য দুলাল হোসেন।

এসময় প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ শফিক আহমদ শফি, সিনিয়র সহ-সভাপতি শিপন আহমদ, সহ-সভাপতি মো. সাহেদ আহমদ শান্ত, সহ-সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসান, কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ, সদস্য আহমেদুর রহমান ছাদেক, জাবেদ এমরান, রাশেদুল ইসলাম সোয়েব, আব্দুল হাসিব প্রমুখ সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী তার বক্তব্যে বলেন, রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সারা বছর আত্মসংযম, সততা ও নিয়মানুবর্তিতা চর্চা করা এবং তাকওয়া বা খোদাভীতি অর্জনের মাধ্যমে একটি পরিশুদ্ধ জীবন গড়া সম্ভব। ক্ষুধা ও তৃষ্ণার মাধ্যমে সহমর্মিতা, দানশীলতা এবং হিংসা-বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করা রমজানের মূল শিক্ষা।

তিনি আরো বলেন, দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো যেন কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে। প্রকৃত মানবিকতা হলো ধারাবাহিক ও কার্যকর উদ্যোগের মাধ্যমে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করেই একটি সহমর্মী ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

পরে ইফতার পূর্বে মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী।