আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

নওগাঁয় ইফতারে গিয়ে গ্রেপ্তার আ.লীগ নেতা

(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁয় ইফতার মাহফিলে গিয়ে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় শহরের আরজি নওগাঁর আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার নওগাঁ শহরের আরজি নওগাঁর শাহানাবাগ সিটি আবাসিক এলাকায় একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় ২০২৫ সালের ১৯ জুন দায়ের করা মামলায় আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়াও তিনটি মামলার এজাহারনামীয় আসামি তিনি। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।##