আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়া শেরপুর রানীরহাট বাজার সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কার দাবি এলাকাবাসীর

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শেরপুর উপজেলার ৬নং বিশালপুর ইউনিয়নের রানীরহাট বাজার এলাকার প্রধান আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা জেহাদ আলী জানান, রানীরহাট বাজারের সড়কটি খানাখন্দে ভরে গিয়ে প্রায় অচল হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, রানীরহাট বাজারটি আশপাশের কয়েকটি গ্রামের মানুষের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন শত শত মানুষ এই সড়ক ব্যবহার করে বাজারে যাতায়াত করেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে রিকশা, ভ্যান, মোটরসাইকেল এমনকি ছোট যানবাহন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদা ও পানিতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে ব্যবসায়ীদের পণ্য পরিবহনেও মারাত্মক সমস্যা দেখা দেয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দিন দিন সড়কের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশা, দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।