আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মেজর জিয়ায় নেতৃত্বে সম্মুখ যুদ্ধে ল্যান্সনায়েক গৌছ আলী শহীদ হন- নূর মোহাম্মদ বুলবুল

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে বীর মুক্তিযোদ্ধা ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মুক্তিযোদ্ধার একমাত্র সন্তান পারভেজ আহমদ বাদল এর অর্থায়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব-দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) দক্ষিণ সুরমার সিলাম শেখ পাড়াস্থ শহীদ বীর মুক্তিযোদ্ধা গৌছ আলী ভবনে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সমাজসেবী আবদুল হক সুয়েবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির একাডেমি ও গুলেস্তা  হাইস্কুলের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বুলবুল।

ট্রাস্টের সাধারণ সম্পাদক আরিফুল হক রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোহাম্মদ নুরুল  ইসলাম, সমাজসেবী আবু বক্কর সিদ্দিক।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শুভ আহমদ। তারপর বীর মুক্তিযোদ্ধা শহীদ গৌছ আলী স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের সার্বিক দিক নিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ গৌছ আলী স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি শাহাব উদ্দিন, প্রবীণ মুরব্বি আবুল বশর।

এসময় জামাল আহমদ, বাবলু হোসেন,আবু সাইদ আদনান, বুরহান উদ্দিন, মোরশেদুল হাসান শাকিল, ফজর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন সিলাম  চকেরবাজার শাহ তৈয়ব ছয়লানী (রহঃ) দরগাহ জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির একাডেমি ও গুলেস্তা হাইস্কুলের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বুলবুল বলেন, বীর মুক্তিযোদ্ধা ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি মহান মুক্তিযুদ্ধে তৎকালীন মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অধীনে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছিলেন। তাঁর এই অবদান জাতির সাথে সিলাম এলাকাবাসীর জন্য গৌরবের। তাঁর রত্নগর্ভা মা-বাবা ২জন মুক্তিযোদ্ধার মাতা-পিতা হিসাবে স্বাধীনতা উত্তর বাংলাদেশে মহকুমা প্রশাসনসহ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্মাননা পেয়েছিলেন। এটা এই এলাকাবাসীর জন্য গৌরবের। তিনি সেই সাথে এলাকার কৃতীসন্তান শহীদ বুদ্ধিজীবী ড. আবদুল মুক্তাদির ও বীর মুক্তিযোদ্ধা শহীদ বাবুল মিয়াসহ স্বাধীনতার মাসে সকল বীর শহীদদের স্মৃতি  রক্ষার্থে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।