আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়া আদমদীঘিতে বিএনপি নেতা টিকনের ঈদ সামগ্রী পেলেন শতাধিক অসহায় দুস্থ কর্মী 

  (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বিএনপির শতাধিক ত্যাগী ও নির্যাতিত অসহায় দুস্থ কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন। আজ মঙ্গলবার সকালে সান্তাহার পৌর শহরের তিয়রপাড়া মোড়ে যুবদল অফিসের সামনে থেকে তিনি এই কার্যক্রম শুরু করেন এবং বিভিন্ন গ্রামের ঘুরে ঘুরে এসব ঈদ সামগ্রী আতব চাল, লাচ্চা সেমাই, চিনি, সয়াবিন তেল, কিসমিস, বাদাম ও দুধের প্যাকেট বিতরণ করেন। এসব বিতরণকালে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম আহবায়ক মাহমুদুল আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, বিএনপি নেতা আবু হেনা মোস্তফা কামাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আশিক শিকদার, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, ছাত্রদল নেতা হযরত আলী, সোয়াইব হোসেন শিমুল, আপন কুমার কর্মকার প্রমূখ।