আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

স্কলার্স ফাউন্ডেশন কর্তৃক মৌলভীবাজার জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষার ফলাফল প্রকাশিত

জ্ঞানচর্চা, মেধার উৎকর্ষতা এবং আলোকিত জাতি গঠনের প্রত্যাশায় প্রতিষ্ঠিত স্কলার্স ফাউন্ডেশন কর্তৃক জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ১৮ মার্চ বুধবার দুপুর ১২ ঘটিকার সময় মৌলভীবাজার প্রেসক্লাব হলরুমে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়।স্কলার্স ফাউন্ডেশনের উপদেষ্টা মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও স্কলার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যাংকার চৌধুরী মোহাম্মদ মেরাজের সঞ্চালনায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্স ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক ডা: ছাদিক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাও মকবুল হোসাইন খান, প্রবাসী কমিউনিটি লিডার মোহাম্মদ শামীম তরফদার, উপদেষ্টা ছয়ফুর রহমান কোরেশী হিরো ও ক্রিড়ানুরাগী আহমদ আলী জুবু প্রমুখ। এসময় ফলাফল অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডভোকেট হাফিজ আব্দুল আলিম, সংগঠনের নির্বাহী চেয়ারম্যান সৈয়দ ইশতিয়াক জাকেরীন, ভাইস চেয়ারম্যান শিক্ষক কামাল হোসেন চৌধুরী, মহাসচিব কামরুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম, যুগ্ম মহাসচিব সোহেল আশরাফ, নির্বাহী সদস্য জামিল আহমদ,নূর উদ্দিন, মাসুম আহমদ,রীমা সিনহা, সুচনা রাণি সিনহা প্রমুখ। মেধা যাচাই পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় থেকে ১০ম শ্রেণীর মেধাক্রম অনুসারে ৭০ জনকে স্কলার্স ফাউন্ডেশন পরীক্ষক বোর্ড কর্তৃক সুপারিশ করা হয়েছে। যা আগামী ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তাদেরকে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়। উল্লেখ্য যে, স্কলার্স ফাউন্ডেশনের আয়োজনে গত বছরের ২০ ডিসেম্বর মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা থেকে প্রায় এক হাজার ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সৈয়দ শাহ মোস্তফা ডিগ্রি কলেজ কেন্দ্রে মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।