আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

আদমদীঘিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান স্বাধীনতা দিবসে

আদমদীঘিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রসাশনের উদ্যোগে মহান 

স্বাধীনতা দিবস যথাযথ ভাবে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) 

সূর্যোদয়ের সাথে আদমদীঘি উপজেলা প্রসাশন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, 

প্রেসক্লাব, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ  মিনারে পুস্পস্তবক অর্পন করেন। সকাল ৯টায় আদমদীঘি হাই স্কুল মাঠে কুচকাওয়াজ, শারীরিক কসরত শেষে পুরস্কার বিতরন এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার  আয়োজন করা হয়। আদমদীঘি উপজেলা সভাকক্ষে সংবর্ধনা সভায় সভাপতিত্বে করেন, উপজেলা

নির্বাহি অফিসার মাসুমা বেগম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য 

আব্দুল মহিত তালুকদার। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য 

রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা সুলতানা, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান 

মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রশিদুল ইসলাম, আমজাদ হোসেন, ইউপি 

চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ। সংবর্ধনা সভায় উপজেলা প্রশাসনের পক্ষে প্রতিটি 

মুক্তিযোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা, উপহার ও উন্নতমানের খাবার প্রদান করা হয়। 

#