আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা 

নিজস্ব প্রতিবেদক।।

যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে  সোমবার সন্ধ্যা ৭টায় ইস্ট লন্ডনের পঞ্চখানা হলে এক মতবিনিময় ও বিশেষ সাধারণ সভা সংগঠনের সভাপতি ড. জয়নুল আবেদীন রোজের সভাপতিত্বে এবং   সেক্রেটারি জেনারেল  ড. আজিজুল আম্বিয়া এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত দৈনিক তৃতীয় মাত্রার সম্পাদক রবীন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রেসিডেন্ট সাংবাদিক ও  গবেষক মতিয়ার চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সভাপতি সাকির হোসেন এবং সাধারণ সম্পাদক তৌহিদুল করিম মুজাহিদ। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার দলীয় মেয়র প্রার্থী কাউন্সিলর সিরাজুল ইসলাম ,টাওয়ার হেলমেট কাউন্সিলের সাবেক স্পিকার ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন কমিশনার খালেস উদ্দিন ও আহবাব হোসেন,  টাওয়ার হেলমেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, মিটিং চলাকালে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মকিস মনসুর , টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর কবি ও সাংবাদিক শাহ সোহেল আমীন , সাবেক কাউন্সিলর তারিক খান ,  ২৬ শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল আহাদ চৌধুরী , সাংবাদিক রেজাউল করিম মৃধা, কবি, সাংবাদিক ইমদাদুন খান, এটিএন বাংলা টেলিভিশনের রিপোর্টার  এমডি সুহেজ মিয়া,

নিরাপদ সড়ক চাই ইউকের সাবেক সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিম , মতব্বির হোসেন চুনু. আরুক চৌধুরী, কবি সামছুদ্দিন চৌধুরী, কবি বাবুল তালুকদার,আব্দুল সাত্তার ,  সাংবাদিক নজরুল ইসলাম, মিছবা মাসুম, মনির হোসেন,, মোঃ জিলানী ,  শাহ  শরীফ উদ্দিন, শাখাওয়াৎ ফরায়েজি, সোহেল আহমদ সামি , বাবুল তালুকদার, জুবেল বেলাল, শাহীন তফাদার, জয়া জয়নব, রহীম উদ্দিন, আব্দুর রব, রোমান আহমদ, লাভলী বেগম, সজিব আহমদ  , শফিকুর রহমান চৌধুরী রুহেল প্রমুখ । 

এছাড়াও বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সামাজিক ব্যক্তিত্বদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রধান অতিথি রবীন সিদ্দিকী তার বক্তব্যে প্রবাসে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, ঐক্য এবং ইতিবাচক ভূমিকার উপর গুরুত্বারোপ করে বলেন , বর্তমান অনলাইন মিডিয়া বিশেষ ভূমিকা রাখছে । তিনি AI ব‍্যবহারে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন । এছাড়াও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার পার্টি মনোনীত মেয়র প্রার্থী কাউন্সিলর সিরাজুল ইসলাম তার বক্তব্যে কমিউনিটির উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানটি ঈদের আনন্দ ভাগাভাগি এবং সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।