আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মৌলভীবাজারে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বালকদের সাঁতার প্রশিক্ষণ শুরু


মৌলভীবাজার প্রতিনিধি ॥ তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে।
গতকাল (০৮এপ্রিল) মৌলভীবাজার সদর উপজেলার উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় পুকুর প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সাঁতার প্রশিক্ষণে অনূর্ধ্ব-১৫ বছর বয়সের ৪০ জন বালক প্রশিক্ষণ গ্রহণ করছে। প্রশিক্ষণার্থীদের মাঝে জেলা ক্রীড়া অফিস মৌলভীবাজার কর্তৃক জার্সী ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। সাঁতার প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করছে জেলা সাঁতার কোচ মোঃ সাইফুল ইসলাম ও পারভেজ আহমেদ। উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, উল্টর মুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহ-সভাপতি আনসার আহমদ, একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যার সৈয়দ রুমেন আলী,ওয়ার্ড সদস্য সাহাদ আহমেদ, উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দাতা সদস্য মোঃ কুতুব উদ্দিন, জেলা ফুটবল কোচ জামান আহমেদ, জেলা এ্যাথলেটিক্স কোচ ফয়জুল হক মনা সহ একাটুনা ইউনিয়নের গণ্যমান্য সুধীজন।