আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, হরমুজ খুলতে সম্মত ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পরিকল্পিত বিমান হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছেন। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার শর্তে এই সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান।
যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের অনুরোধে তিনি হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন। তবে তিনি শর্ত দেন- ইরানকে অবিলম্বে ও নিরাপদভাবে হরমুজ প্রণালি খুলে দিতে হবে।বিশ্লেষকদের মতে, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি বড় প্রশ্ন তৈরি করেছে- ইসরায়েল এই সমঝোতা মেনে চলবে কি না।
আল জাজিরার সাংবাদিক মাইক হানা বলেন, ইসরায়েল সাধারণত যুক্তরাষ্ট্রের নীতির অনুসরণ করে, তবে অনেকের মতে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে ইসরায়েলের প্রভাবেই।
কুইন্সি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে পারে, কিন্তু তা রাজনৈতিকভাবে ব্যয়বহুল হতে পারে।
পারসি বলেন, যুক্তরাষ্ট্রের সক্রিয় সমর্থন ছাড়া ইসরায়েলের পক্ষে ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন। তাই তারা একা এই ঝুঁকি নিতে চাইবে না। সূত্র এন টিভি বিশ্ব