আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার                         (বগুড়া) প্রতিনিধি:        

বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারসহ আইয়ুব আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জেলা গোয়েন্দা শাখা সূত্রে এ তথ্য জানানো হয়। ডিবি বগুড়ার এসআই মো. ইফতেখায়রুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার থেকে সড়ক পথে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য নিয়ে এক মাদক ব্যবসায়ী বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে শহরের পিটিআই মোড় এলাকায় রেড চিলি হোটেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজার জেলার চরকিয়া থানার পূর্ব কৈয়ারবিল এলাকার মো. আবুল কাশেমের ছেলে আইয়ুব আলীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামার ডান পকেটে থাকা কালো পলিথিনে মোড়ানো তিনটি প্লাস্টিকের কৌটা থেকে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।