আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়া আদমদীঘিতে হিন্দু সেজে হরিবাসরে যাওয়ায় দুই নারী আটক

সজীব হাসান, স্টাফ রিপোর্টার:  বগুড়া  আদমদীঘিতে ব্রাম্মনবাড়িয়া ও হবিগঞ্জ জেলার দুই মুসলিম নারী হাতে শাঁখা বালা ও মাথায় সিঁদুর পড়ে হিন্দু সেজে হরিবাসর মন্দিরে প্রবেশ করে সন্দেহজনক অবস্থান করায় জনতা ওই দুই নারীকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে আদমদীঘি থানা পুলিশে সোর্পদ করেছেন।গত বুধবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বরবড়িয়া গ্রামস্থ সার্বজনীণ পুজা মন্দিরে এ ঘটনা ঘটে। আটক নারীরা হলো, ব্রাম্মনবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ডরমন্ডল চকবাজার গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী শেরফুল আক্তার সুপ্ততা (২৫) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের বাহার উদ্দিন মিয়ার স্ত্রী মাহন বেগম (৩৬)। আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বরবড়িয়া গ্রামস্থ সার্বজনীণ পূজা মন্দিরে ষোলপ্রহর ব্যাপি হরিবাসর চলছে। হরিবাসর চলাকালে বিকেলে উল্লেখিত দুই নারী হিন্দু সেজে মন্দিরে প্রবেশ করে অবস্থান করে। তাদের গতিবধি সন্দেহজনক হলে মন্দিরে অবস্থান করা হিন্দু সম্প্রদায়ের লোকজন অচেনা দুই নারীকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাদের আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আদমদীঘি থানায় জানানো হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই নারীকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের কাছে কোন সঠিক উত্তর দিতে পারেনি। পরে দুই নারীকে গ্রেফতার করে থানায় নেয়া হয়। এ ঘটনার তদন্তকারি উপ-পরিদর্শক ফেরদৌস আলী জানায়, গ্রেফতারকৃত নারীদ্বয় ভিন্ন জেলার ও মুসলিম পরিবারের সদস্য। তারা কোন অপরাধ সংঘটিত করার লক্ষে ওই মন্দিরে হরিবাসর অনুষ্ঠানে যোগ দেয় বলে ধারনা করা হচ্ছে। গতকাল  বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃত নারীদের আদালতে প্রেরন করা হয়েছে। তাদের উপজেলায় যোগাযোগ করে সঠিক নাম ঠিকানা, স্বভাব, চরিত্র ও পিসিআর যাচাই কার্যক্রম চলেছে।##