আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

চা-শ্রমিক নেতা রাজদেও কৈরী-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

দুনিয়ার মজদুর এক হও
চা শ্রমিক সংঘ
মৌলভীবাজার জেলা কমিটি
কোর্টরোড (মনুসেতু সংলগ্ন), মৌলভীবাজার।
সূত্র ঃ প্রেস বিজ্ঞপ্তি তারিখঃ ১০/০৪/২০২৬
চা-শ্রমিক নেতা রাজদেও কৈরী-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক
চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি প্রবীণ চা-শ্রমিক রাজদেও কৈরী আর নেই। প্রবীণ এই চা-শ্রমিকনেতা ৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬.২৫ টার সময় কমলগঞ্জ উপজেলা আলীনগর চা-বাগানের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে ভোগ ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি শ্যামল অলমিক ও সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইনমীন ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহাবায়ক অবনী শর্ম্মা, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সুহেল মিয়া ও সাধারণ সম্পাদক দুলাল মিয়া। নেতৃবৃন্দ চা-শ্রমিক আন্দোলনের পাশাপাশি অন্যান্য শ্রেণি পেশার জনগণে প্রয়াত চা-শ্রমিকনেতা রাজদেও কৈরীর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ১০ এপ্রিল সকালে আলীনগর বাগানে ছুটে যান বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইনমীন, চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি শ্যামল অলমিক, সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা, সহ-সাধারণ সম্পাদক সুভাষ গৌড়, সাংগঠনিক সম্পাদক লক্ষিèমনি বাক্তি, প্রচার সম্পাদক কাজল হাজরা, সুনীল শব্দকর, সবুজ বাউরী, প্রদীপ রেলী, শেফালী রেলী, শ্যামল রায় প্রমূখ। ১০ এপ্রিল দুপুরে প্রয়াত নেতাকে আলীনগর চা-বাগানে পাটটিলায় সমাহিত করা হয়। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি এক পুত্র, স্ত্রীসহ সংগঠনের অনেক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।