আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৬-প্রদানের জন্য জন্য অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান

মহোদয়,

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা।

দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৬ এর জন্য টিআইবি বাংলাদেশি মালিকানাধীন ও বাংলাদেশ থেকে পরিচালিত সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান করেছে। গত ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। মোট চারটি বিভাগে প্রকাশিত ও প্রচারিত সকল ধরণের দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন থেকে নিরপেক্ষ বিচারকমণ্ডলী কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদান করা হবে। অনুসন্ধানী সাংবাদিকতার মৌলিক শর্তাবলী পূরণসাপেক্ষে প্রাপ্ত প্রতিবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে।

১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ সময়কালে প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনসমূহ পুরস্কারের জন্য বিবেচিত হবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মে ২০২৬। বিস্তারিত জানতে ভিজিট করুন https://ti-bangladesh.org/ija

মেইলে সংযুক্ত বিস্তারিত বিজ্ঞাপনটি আপনার গণমাধ্যম প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রচারের জন্য অনুরোধ করছি।

গণমাধ্যম যোগাযোগ,

মোহাম্মদ তৌহিদুল ইসলাম

পরিচালক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন