আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ার আদমদীঘিতে হাউজি জুয়া খেলায় ১৩ জন গ্রেপ্তার 

    সজীব হাসান, স্টাফ রিপোর্টার:  

বগুড়ার আদমদীঘিতে হাউজি জুয়া খেলার সময় ১৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ অর্থ ও বিভিন্ন যানবাহন জব্দ করা হয়। থানা সূত্রে জানা যায়, গত শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে আদমদীঘি থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর কলেজপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে স্থানীয় মো. হারুনুর রশিদের বাড়ির সংলগ্ন দক্ষিণ পাশে একটি মুরগির শেডে অভিযান চালিয়ে হাউজি জুয়া খেলারত অবস্থায় ১৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে হাউজি খেলার সরঞ্জামাদি, নগদ ২৫ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়। এছাড়াও জুয়া খেলতে আসার জন্য ব্যবহৃত ৫টি মাইক্রোবাস, একটি প্রাইভেট কার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, পৃথক দুটি অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত একজন এবং সিআর ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোট ১৫ জন আসামিকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।