আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

সীমান্তে কড়াকড়ি: বিয়ানীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

জালালুর রহমান, মৌলভীবাজার : বিয়ানীবাজার উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।

শনিবার (১১ এপ্রিল) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল অভিযানটি পরিচালনা করে। অভিযানে সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার অভ্যন্তরে বিয়ানীবাজার উপজেলার ৩ নম্বর দুবাগ ইউনিয়নের দুবাগ মোড় এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১২,৯০০ পিস ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, ২,৫০০ পিস ভারতীয় স্কিন সানরাইজ ক্রিম, ১৮,০০০ পিস কাভেরী মেহেদী। সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৬০ হাজার টাকা। বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে চোরাচালান রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আতাউর রহমান জানান, উদ্ধারকৃত পণ্যগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।