আজ-  ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» এলাকাবাসী ও এই ওয়ার্ডের মেম্বারসহ ২ বছর যাবৎ চেষ্টা করেও «» নবীগঞ্জে রবীন্দ্র গ্রন্থাগারে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন «» কমলগঞ্জে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীকাউকে পিছিয়ে আমরা কোন ধরনের উন্নয়ন করতে পারব না «» জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার -অপরাধের ঝুঁকিতে মৌলভীবাজার শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব ১)  «» নওগাঁ জেলার মান্দা উপজেলায় চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক : শোকে স্তব্ধ তিন গ্রাম «» আদমদীঘি চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির নতুন জায়গা পরিদর্শন «» অবিলম্বে দেউন্ডি টি কোম্পানীর ৪ টি চা-বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি জানিয়েছে চা-শ্রমিক সংঘ «» বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি চা-শ্রমিক সংঘের «» UNESCO-Led Youth Research Warns of Growing Climate Pressures on Indigenous Communities «» শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বর্ষবরণের নামে ইসলাম ও সমাজ বিরোধী কর্মকাণ্ড মেনে নেওয়া যাবে না 

 জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরী। 

আজ ১৩ ই এপ্রিল সোমবার সংবাদপত্রে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে, সকলের প্রতি এই আহ্বান জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন পহেলা বৈশাখ বাংলাদেশী সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, নতুন বছরকে বরণ করে নেওয়া নতুন সাজের নতুন চিন্তাধারা নতুন চেতনায় উজ্জীবিত হয়ে আগামী দিনের চলা, অপরদিকে বিগত দিনের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নিজেকে তৈরি করা দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখা প্রত্যেকেই নাগরিকের নৈতিক দায়িত্ব আমরা মুসলমান হিসাবে  , প্রার্থনা করি আল্লাহ পাক সকল পাপাচার থেকে  থেকে মুক্ত করে, একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে নিজে এবং সমাজকে উদ্বুদ্ধ করা বিশেষ করে শাহজালাল রহঃ শাহপরান রহঃ সহ ৩৬০ আউলিয়ার ধন্য পুণ্যভুমি সিলেটের ইসলামী ঐতিহ্য দীর্ঘদিনের ১লা বৈশাখ  বর্ষবরণের নামে ইসলাম বিদ্বেষী পশ্চিমা সংস্কৃতির নামে বেহায়াপনা থেকে  পুণ্যভূমিকে হেফাজতে রাখা নাগরিক প্রশাসন  সকলের নৈতিক দায়িত্ব।

নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন কতিপয় জ্ঞানশূন্য ব্যক্তিবর্গের কর্মকাণ্ডের কারণে সিলেটের পুণ্যভুমি কলঙ্কিত না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।নেতৃবৃন্দ বাংলা নববর্ষ ১৪৩৩ বাংলা সিলেট সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক  মাওলানা আবদুল মালিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, প্রচার সম্পাদক মাওলানা শামীম আহমদ প্রমুখ।