আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

কমলগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষের ‘বৈশাখী শোভাযাত্রা’ বের হয়। শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীরা গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাতে অংশ নেন, যা বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ হিসেবে বিবেচিত।
‘বৈশাখী শোভাযাত্রা’ র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, থানার ওসি আব্দুল আউয়ালসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে বাংলা নববর্ষ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।