আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন সুরমা সমাজ কল্যাণ সংঘ (রেজিঃ নং–সিল ১৩৬/৮৮) সিলাম পশ্চিমপাড়া সিলেট এর উদ্যোগে বৃহত্তর পশ্চিমপাড়া পঞ্চায়েতি গোরস্থানে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন শেষে এলাকার কবরবাসী মুরদেগানসহ প্রবাসী ভাই-বোন এবং সংগঠনের কর্মসূচির সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংঘের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী।

এসময় বৃহত্তর পশ্চিমপাড়া পঞ্চায়েতি।গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি ও দক্ষিণ সুরমা  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুম মাস্টার, সুরমা সমাজকল্যাণ সংঘের সিনিয়র সহ-সভাপতি ও পশ্চিমপাড়া বায়তুল আমান জামে মসজিদের মোতওয়াল্লি মোহাম্মদ জামাল উদ্দিন, সংঘের সহ-সাধারণ সম্পাদক ও নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নুরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক এসএম মোজাম্মেল আলী, পশ্চিমপাড়া বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ হাসান মিয়া, হযরত তৈয়ব (রহ.) সরকারী প্রাথমিক বিদ্যালয় অভিভাবক কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান বাবুল, বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও সংঘের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিবুর রহমান, পঞ্চায়েতি গোরস্থান পরিচালনা কমিটির সদস্য শরিফ উদ্দিন, খুরশেদ আলম মুন্না, সমাজসেবী উদীয়মান ক্রীড়া ও সাংস্কৃতির সংঘের শাহ মঞ্জুরুল ইসলাম জুয়েল, ব্যবসায়ী মিজান উদ্দিন হীরা, সমাজসেবী সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।