আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

সজীব হাসান,  স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় নববর্ষের শুভ সূচনা। এই উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড ঘুরে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন সাংসদ আব্দুল মহিত তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আতোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, নানা শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যা উৎসবে যোগ করে বাড়তি প্রাণচাঞ্চল্য। পাশাপাশি আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা, যেখানে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের নানা উপকরণ স্থান পেয়েছে।