আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বগুড়ার মতিয়ার রহমান হত্যা মামলার ৪ পলাতক আসামি গ্রেপ্তার


 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে চাঞ্চল্যকর মতিয়ার রহমান (৬৯) হত্যা মামলার চার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং সিপিসি-১, র‌্যাব-১, উত্তরা ঢাকার যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো ঘোষবাগ পূর্বপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়। ‎গ্রেফতারকৃত আসামিরা হলেন – মোঃ শাহিন (৪৮), মোঃ জাফর আলী (২৫), মোঃ মিল্লাত (২২) এবং মোছাঃ জাহেদা বেগম (৩৫)। তারা সবাই বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের শরিফ সুঘাট গ্রামের বাসিন্দা। ‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ মার্চ রাতে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাদীর আত্মীয়ের সঙ্গে আসামিদের কথা কাটাকাটি হয়। পরদিন ২২ মার্চ সকাল আনুমানিক ১১টার দিকে একই বিরোধের জেরে শরিফ সুঘাট গ্রামে মোঃ টুকু মাতবরের বাড়ির সামনে মতিয়ার রহমানের ওপর হামলা চালানো হয়। ‎অভিযোগ রয়েছে, আসামিরা সংঘবদ্ধভাবে পথরোধ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‎এ ঘটনায় নিহতের ছেলে মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়। ‎র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা এই চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।