আজ-  ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়ায় ২,৫০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা: পরে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি «» নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার «» কমলগঞ্জে চুরির অপবাদে বাঁধা হাত-পায়ে নির্মম নির্যাতন: ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ «» শ্রীমঙ্গলে হাইল হাওড়ে মৎস্যজীবীদের জালে ১০ ফুট লম্বা অজগর «» মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন «» হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি «» ঝুঁকির সাঁকো, মৃত্যুর নদী—মনু পারাপারে এখনও রশিটানা নৌকার ভরসা, সেতুর দাবিতে ক্ষোভে ফুঁসছে জনপদ «» শ্রীমঙ্গলে চা স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু «» শ্রীমঙ্গলে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন «» কমলগঞ্জে প্রাথমিক শিক্ষার বেহাল দশা; বৃত্তি পরীক্ষায় অনিয়ম-অব্যবস্থাপনা

বগুড়া আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত তালুকদার

সজীব হাসান, স্টাফ রিপোর্টার: ডেঙ্গু, চিকনগুনিয়া থেকে রক্ষা পেতে এবং দুর্গন্ধমুক্ত পরিবেশ গড়ে তুলতে বগুড়ার আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এরপর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসচেতনতামূলক একটি র‌্যালি বের করে তিনি (এমপি) নিজেও জনগুরুত্বপূর্ণ মোড়ে ঝাড়ু দেন। উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সামনে বর্ষা মৌসুম আসছে। ডেঙ্গু, চিকনগুনিয়া থেকে রক্ষা পেতে হলে ময়লা জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন আদমদীঘি ও দুপচাঁচিয়া গড়তে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করবো। তিনি আরো বলেন, অল্প সময়ের মধ্যেই আদমদীঘি সদর এলাকার দেড়-দুই কিলোমিটারের ড্রেনটি পরিস্কার করবো এবং সবসময় পরিচ্ছন্ন রাখবো। সেই সাথে এলাকায় আমরা প্রচুর পরিমানে গাছ রোপন করবো ইনশাল্লাহ্। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আবু মোতালেব, বিএনপি নেতা এ্যাঞ্জেল, মোতালেব হোসেন, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন হিটলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, শিহাব চৌধুরী, কোরবান আলী, যুবদল নেতা রিয়ন সরকার, সবুজ, শ্রমিকদলের সভাপতি বিপ্লব হোসেন, সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, সান্তাহার পৌর মহিলা দলের সভানেত্রী হাসিনা মমতাজ মুক্তা, উপজেলা স্বেচ্ছাসবেক দলের সভাপতি রুহুল আমিন, সহ সভাপতি জুয়েল রানা, সম্পাদক আব্দুর রাজ্জাক ও ছাত্রদলের সম্পাদক জাহিদ প্রমুখ।